১৮ মেগাওয়াট বিদ্যুতের স্থলে ৬ মেগাওয়াট দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে জামালপুর পল্লী বিদ্যুত

reporter
মাজহারুল ইসলাম, রৌমারী প্রতিনিধি(কুড়িগ্রাম) ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
১৮ মেগাওয়াট বিদ্যুতের স্থলে ৬ মেগাওয়াট দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে জামালপুর পল্লী বিদ্যুত

দীর্ঘ (০৩) মাস যাবৎ বিদ্যুৎ এর লোডশেডিংয়ে অতিষ্ঠ কুড়িগ্রামের রৌমারী, রাজিবপুরে ৩ লাখ মানুষ। বিদ্যুৎ লোডশেডিং এর পাশাপাশি তীব্র তাপদাহে নানামুখী সমস্যার সৃষ্টি হওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠেছে এঅঞ্চলের সাধারণ মানুষ ।

অপরদিকে প্রায় ১৫ দিন ধরে তীব্র তাপদাহে ঝিমিয়ে পড়েছে খেটে খাওয়া দিনমজুররা এদিকে সীমাহীন লোডশেডিংয়ে ফুঁসে উঠেছে বিভিন্ন শ্রেনী পেশার বিদ্যুৎ গ্রাহকরা । মাঝেমধ্যে দেখা গেছে বিদ্যিতের লোডশেডিং নিয়ে জোনাল অফিসে গিয়ে বাজে মন্তব্য করছে বিদ্যুৎ গ্রাহকরা।

ওদিকে জামালপুর পল্লী বিদ্যুৎ রৌমারী জোনাল অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন এর তথ্যভাণ্ডার বলছে বিদ্যুৎ না পাইলে দিবো কিভাবে।

এদিকে গ্রাহকরা সঠিক সময় বিদ্যুৎ না পাওয়ায় যখনতখন হরহামেশাই লাঞ্চণা বঞ্চনার শিকার হচ্ছেন বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীরা।

রৌমারী, রাজিবপুরের বিদ্যুৎ গ্রাহকদের দাবী মাস শেষে বিদ্যুৎ থাকুক আর না থাকুক বিল কিন্তু কম আসছে না। বিদ্যুৎ সংকটের লোডশেডিং এর যথাযথ নিরোশনের জোর দাবী দুই উপজেলার ৩ লাখ মানুষের।

এবিষয় কথা হয় রৌমারী জোনাল অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বাংলা টিভিকে জানান, বিদ্যুতের লোডশেডিং এর ঘটনাটি সত্যি। লোডশেডিং কেন জানতে চাইলে তিনি বলেন রৌমারী, রাজিবপুরে ২২ মেগাওয়াট বিদ্যুতের স্থলে বরাদ্দ পাচ্ছি মাত্র ৬ থেকে ৮ মেগাওয়াট ।

বিদ্যুৎ যার ফলে ৬ মেগাওয়াট বিদ্যুৎ পর্যায়ক্রমে বিভাজন করতেই লোডশেডিং বাধ্যতামূলক করতে হচ্ছে। বিদ্যুতের লোডশেডিং নিরোশনের জন্য দেলোয়ার হোসেন আরও বলেন আমি আমার উর্ধ্বতন কতৃপক্ষের নিকট জানিয়েছি এবং কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্যকেও অবগত করেছি যাতে এঅঞ্চলের মানুষ বিদ্যুৎ যথাযথভাবে পায় এজন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Ads