যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১১ স্কাইডাইভারসহ ১২ প্রাণহানি

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১১ স্কাইডাইভারসহ ১২ প্রাণহানি

যুক্তরাষ্ট্রের মিজৌরিতে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১১ স্কাইডাইভার ও এক পাইলট নিহত হয়েছেন। রোববার উড্ডয়নের পর উড়োজাহাজটি প্রয়োজনীয় উচ্চতায় উঠতে ব্যর্থ হয়।রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন বলছে, উড্ডয়নের পর হঠাৎ বাঁ দিকে মোড় নেয় এবং বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের মাত্র ২০০ গজ দূরে আছড়ে পড়ে উড়োজাহাজটি।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, বিমানটি ছিল প্যাসিফিক অ্যারোস্পেস পি-সেভেন-ফাইভ-জিরো মডেলের। বিমানবন্দর থেকে উড্ডয়নের সময়ই এটি দুর্ঘটনার কবলে পড়ে। ওই সময় বিমানটির জন্য কোনো এয়ার ট্রাফিক সার্ভিস চালু ছিল না।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, একটি স্কাইডাইভিং কোম্পানি বিমানটি ভাড়া করেছিল।

Ads