পীরগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে দু’টি মোটরসাইকেল ভাংচুর

ভ্রাম্যমান প্রতিনিধি পীরগঞ্জ(রংপুর):
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
পীরগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে দু’টি মোটরসাইকেল ভাংচুর

রংপুরের পীরগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে বাড়িতে হামলা করে দুটি মোটরসাইকেল ভাংচুরসহ গৃহকর্তীকে বেধরক মারধর করে আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ জনকে আসামী করে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই গৃহকর্তীর স্বামী আনোয়ারুল হক বাটুল।

অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার মদনখালী ইউপির হাসারপাড়া গ্রামে ১৭ জুন বৃহস্পতিবার বিকেলে বিবাদী লিমনের ছেলে দোকানের কলিং বেল বার বার চাপ দিয়া বিরক্ত করলে বাদীর স্ত্রী কলিংবেল চাপতে নিষেধ করে। এরই জের ধরে ওই দিন সন্ধ্যায় লিমনের নের্তৃত্বে ৬/৭ জনের একটি দল বাটুলের বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রীকে মারপিট করে আহত করে। এ সময় দোকানের বারান্দায় থাকা একটি ১’শ ১০ সিসি হোন্ডা ড্রীম ও ১’২৫ সিসি বাজাজ ডিসকভার মটরসাইকেল ভাংচুর করে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যায়।

অভিযোগকারী বাটুল বলেন, আসামীরা আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। আমি ও আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীতায় ভুগছি।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই রবিউল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

Ads