যশোরে কপোতাক্ষ নদ থেকে সাড়ে ৩ হাজার মিটার অবৈধ দুয়ারি জাল জব্দ

নজরুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি (যশোর)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ
যশোরে কপোতাক্ষ নদ থেকে সাড়ে ৩ হাজার মিটার অবৈধ দুয়ারি জাল জব্দ

মণিরামপুরে কপোতাক্ষ নদে অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা জানান, দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিনের নেতৃত্বে কপোতাক্ষ নদের চাকলা, কাঠালতলাসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে জব্দ করা সাড়ে ৩ হাজার মিটার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Ads