চাঁদপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটদের প্রশিক্ষণ কর্মশালা ও বীমাদাবীর চেক হস্তান্তর

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ
চাঁদপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটদের প্রশিক্ষণ কর্মশালা ও বীমাদাবীর চেক হস্তান্তর

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র চাঁদপুরে অঞ্চলের ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটদের প্রশিক্ষণ কর্মশালা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন ) চাঁদপুরে প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে এ ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটদের প্রশিক্ষণ কর্মশালা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র আল আমিন বীমা প্রকল্প মহাব্যবস্থাপক ও প্রকল্প ইনচার্জ দেলোয়ার হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটদের প্রশিক্ষণ কর্মশালা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান শিকদার দুলাল, জনপ্রিয় একক বীমা প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও উর্ধ্বতন প্রকল্প পরিচালক জাহাঙ্গীর হোসেন আয়নাল, আল-বারাকাহ্ ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক বিল্লাল হোসেন, আল বারাকাহ্ ইসলামী একক বীমা প্রকল্প নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান, আল আমিন বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোখলেছুর রহমান, একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ নূর-ই- আলম জুয়েল, আল- বারাকাহ্ ইসলামী ডিপিএস প্রকল্পের প্রকল্প ইনচার্জ মাসুদ খাঁন প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমাদাবীর চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

 

Ads