ডুমুরিয়ায় মাছের ঘেরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তামিম খান নামের যুবকের মৃত্যু

reporter
গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০:১৪ অপরাহ্ণ
ডুমুরিয়ায় মাছের ঘেরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তামিম খান নামের যুবকের মৃত্যু

খুলনার ডুমুরিয়া উপজেলায় মাছের ঘেরে বৈদ্যুতিক মোটর মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তামিম খান (২১) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বুধবার ২৪ জুন সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খর্নিয়া ইউনিয়নের মেছাঘোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম খান ওই গ্রামের রফিকুল খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সহায়তায় কৃষিকাজের পাশাপাশি তামিম একজন ইলেকট্রিশিয়ান হিসেবেও কাজ করতেন। বুধবার সকালে গ্রামের একটি মাছের ঘেরে ব্যবহৃত বৈদ্যুতিক মোটর মেরামতের জন্য তিনি সেখানে যান। কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, তামিম ছিলেন অত্যন্ত শান্ত, ভদ্র ও পরিশ্রমী স্বভাবের একজন যুবক।

স্থানীয় ইউপি সদস্য শেখ রবিউল ইসলাম বলেন, “তামিম খুবই ভালো মনের ছেলে ছিল। বাবার সঙ্গে কৃষিকাজ করার পাশাপাশি ইলেকট্রিকের কাজ করতো। এত অল্প বয়সে তার মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক।

তামিমের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীও এ ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

Ads