মাগুরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ
মাগুরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং স্বাভাবিক বাড়ন্ত নিশ্চিতকরণের লক্ষ্যে মাগুরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার ২৮ জুন সকাল ৯টায় মাগুরা পৌরসভা চত্বরে স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং পৌরসভার সহযোগিতায় এই ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব), স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক ইমতিয়াজ হোসেন। মাগুরার সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,​”শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণ, অপুষ্টি দূরীকরণ এবং প্রতিরোধযোগ্য রোগের ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জাতীয় কর্মসূচিকে সফল করতে সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

​অনুষ্ঠানে বক্তারা সকল অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্দিষ্ট বয়সের কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে। প্রত্যেকে যেন তাদের শিশুদের নিকটস্থ নির্ধারিত কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান। এই ক্যাম্পেইন শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং স্বাস্থ্যের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Ads