নগর ভবনের স্বেচ্ছাসেবী সংস্থা ভিশনস্প্রিং সহযোগিতায় চোখের দৃষ্টি পরীক্ষা ও চশমা প্রদান

reporter
গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
নগর ভবনের স্বেচ্ছাসেবী সংস্থা ভিশনস্প্রিং সহযোগিতায় চোখের দৃষ্টি পরীক্ষা ও চশমা প্রদান

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, চোখ মানুষের অমূল্য সম্পদ। সে জন্য চোখের যত্ন নেয়ার বিষয়ে প্রত্যেকের সচেতন থাকা জরুরি।

কাছে ও দূরের বস্তু দেখতে যাদের সমস্যা তাদের দ্রুত চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া প্রয়োজন। বিশেষ করে পরিবহন সেক্টরে কর্মরত চালকদের চক্ষু পরীক্ষা করা অতি জরুরি বলে তিনি উল্লেখ করেন।

কেসিসি প্রশাসক আজ বুধবার ০১ জুলাই দুপুরে নগর ভবনে খুলনা সিটি কর্পোরেশনে কর্মরত চালকদের চোখের দৃষ্টি পরীক্ষা ও চশমা প্রদান অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভিশনস্প্রিং-এর সহযোগিতায় কেসিসি এ কর্মসূচির আয়োজন করে।

প্রশাসক জনকল্যাণমূলক এ উদ্যোগ গ্রহণ করায় সংস্থার সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং এ কার্যক্রমে চালকরা খুবই উপকৃত হবেন বলে মন্তব্য করেন। তিনি অন্যান্য পরিবহন শ্রমিক বিশেষ করে নগরীতে চলাচলরত ইজিবাইক ও রিক্সা চালকদের চক্ষুও পরীক্ষার আওতায় আনা ও চশমা প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

প্রশাসক ফিতা কেটে এ চক্ষু ক্যাম্পেইনের উদ্বোধন করেন। উল্লেখ্য, সংস্থাটি ইতোপূর্বে সোনাডাঙ্গা বাস টার্মিনালে প্রায় এক হাজার পরিবহন চালক ও শ্রমিকদের চক্ষু পরীক্ষা করে চশমা প্রদান করেছে।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো: রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম।

বাজার কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান, ভিশনস্প্রিং-এর সিনিয়র অপটোমেট্রিস্ট আশরাফুল আলম, অপটোমেট্রিস্ট মিনহাজুল করিম সাদী, কাউন্সিলর মো: সুজন মন্ডল, রেজস্ট্রার মো: তৌফিকুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Ads