স্বাস্থ্য সচেতনতায় র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
স্বাস্থ্য সচেতনতায় র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

‘স্বাস্থ্য আপনার মূল্যবান সম্পদ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবগঙ্গা ফিটনেস একাডেমি, ঝিনাইদহ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের দেবদারু এভিনিউ (জেলা রেজিস্ট্রি অফিসের সামনে) থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহের জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এম এ মজিদ। এতে নবগঙ্গা ফিটনেস একাডেমির সদস্য, বিভিন্ন ক্রীড়াবিদ, স্বাস্থ্যসচেতন তরুণ-তরুণী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ জীবন গঠনে নিয়মিত শরীরচর্চার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শরীর ও প্রকৃতিÑউভয়ের সুস্থতা নিশ্চিত হলেই একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা সম্ভব।

Ads