ঝিনাইদহে বেগুন খেতে গাঁজা চাষ, যুবক আটক

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ
ঝিনাইদহে বেগুন খেতে গাঁজা চাষ, যুবক আটক

ঝিনাইদহ সদর উপজেলার চ-ীপুর গ্রামে একটি বেগুনখেত থেকে ৭ টি বড় গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এসময় গাঁজা চাষের অভিযোগে মঙ্গলবার দুপুরে ফারুক মন্ডল (৩২) নামের এক যুবককে আটক করা হয়। আটক ফারুক চ-ীপুর গ্রামের ওফাজ্জেল মন্ডলের ছেলে। উদ্ধার করা ৭ টি গাছের উচ্চতা প্রায় ৭ ফুট।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১২টার দিকে সদর উপজেলার চ-ীপুর দাখিল মাদ্রাসার পাশে একটি জমিতে অভিযান চালায় বেতাই-চ-ীপুর পুলিশ ক্যাম্পের একটি দল। ওফাজ্জেল মন্ডলের ওই বেগুনখেতে তল্লাশি চালিয়ে ৭ টি বড় গাঁজার গাছ পাওয়া যায়।

বেগুনের আড়ালে ফারুক গত ৫ মাস ধরে এসব গাঁজা চাষ করছিলেন। জব্দ করা গাছগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। ফারুকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

 

Ads