নন্দীগ্রামের নিমাইদিঘী আদর্শ মহাবিদ্যালয়ের সভাপতি হলেন-বিএনপির সাধারণ সম্পাদক আদর

মনিরুজ্জামান মানির, নন্দীগ্রাম প্রতিনিধি(বগুড়া)ঃ
প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
নন্দীগ্রামের নিমাইদিঘী আদর্শ মহাবিদ্যালয়ের সভাপতি হলেন-বিএনপির সাধারণ সম্পাদক আদর

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের নিমাইদিঘী আদর্শ মহাবিদ্যালয়ের গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর।

গত ৬ জুলাই রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহবুব হাসান স্বাক্ষরিত এক পত্রে তাকে এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

বেলায়েত হোসেন আদর দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক, মানবিক ও রাজনৈতিক কর্মকান্ডে সঙ্গে সম্পৃক্ত। তিনি নন্দীগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকে টানা দুইবার নির্বাচিত কাউন্সিলর ছিলেন।

নবনিযুক্ত সভাপতি বেলায়েত হোসেন আদর বলেন, নন্দীগ্রামের ঐতিহ্যবাহী নিমাইদিঘী আদর্শ মহাবিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব।

তিনি আরও বলেন, আমাকে এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন এমপি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।

Ads