পীরগঞ্জে দুগ্ধ খামারীদের সাথে এমপি’র মত বিনিময়

সরওয়ার জাহান, ভ্রাম্যমান প্রতিনিধি পীরগঞ্জ(রংপুর):
প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
পীরগঞ্জে দুগ্ধ খামারীদের সাথে এমপি’র মত বিনিময়

পীরগঞ্জের দুগ্ধ খামারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও প্রাণি সম্পদ অধিদপ্তর আয়োজিত এ সভায় রংপুর-৫ ও ৬ আসনের দায়িত্ব প্রাপ্ত এমপি জীবা আমিনা খান প্রধান অতিথি ও রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম এবং মিল্কভিটার জিএম এনাযেত করিম চৌথুরী বিশেষ অতিথি ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ও প্রাণি সম্পদ কর্মকর্তা ফজলুল কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন,পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি- মাহমুদুন-নবী পলাশ,খামরী ও পীরগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মহিলা খামরী চম্পা বেগম,রিনা বেগম, মোজাহিদুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথি জীবা আমিনা খান বলেন,দুগ্ধ খামারিদের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং প্রাণিসম্পদ দপ্তরের মাধ্যমে খামারিদের সব ধরনের কারিগরি সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দেড় শতাধিক খামারি উপস্থিত ছিলেন। পরে এমপি উপজেলা বিএনপি’র নেতা কর্মিদের সাথে পৃথক সভা করেন।

 

Ads