নওগাঁয় দম্পতির রহস্যজনক মৃত্যু : নেপথ্যে ছেলের মাদকাসক্তে বাঁধায় কি কাল হলো

মো: ফজলুর রহমান, নওগাঁ প্রতিনিধি ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ
নওগাঁয় দম্পতির রহস্যজনক মৃত্যু : নেপথ্যে ছেলের মাদকাসক্তে বাঁধায় কি কাল হলো

নওগাঁর মহাদেবপুরে লোকমান আলী মন্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা বিবি (৫০) নামে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

গতকাল সোমবার (১৩ জুলাই) সকালে মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়৷

স্থানীয়রা জানায়, নিহত দম্পতি ছেলে ও মেয়েসহ ওই বাড়িতেই থাকতেন। আজ ভোর ৪টার দিকে ছেলে মুক্তার হোসেন নিকটাত্মীয়দের ফোন দিয়ে জানান, তার বাবা-মা দু’জনেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। ফোন ছেড়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। ঘরের দরজা খুলে ভেতরে তাদের লাশ পড়ে থাকতে দেখেন সবাই। এরপর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, নিহত দুজনের শরীরের আঘাতের তেমন কোনো চিহ্ন নেই।

ওসি আরও জানান, এই দম্পতির মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। তবে তাদের ছেলে মুক্তার অনলাইন জুয়ায় আসক্ত।

দীর্ঘদিন ধরে বাবা মাকে টাকার ও জন্য চাপ প্রয়োগ করে আসছিল বলে জানান। লাশ দুটি নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

Ads