খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের শিক্ষকবৃন্দের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা

reporter
গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ
খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের শিক্ষকবৃন্দের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সরকারি সুন্দরবন কলেজকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন, তৎকালীন সময়ে সুন্দরবন কলেজ এবং মজিদ মেমোরিয়াল সিটি কলেজ এতদাঞ্চলের শিক্ষার পরিবেশ সম্পূর্ণ বদলে দেয়।

বিশেষ করে সুন্দরবন কলেজে মহানগরীর শিক্ষার্থীরাসহ পাশর্^বর্তী সকল উপজেলার শিক্ষার্থীরা অধ্যয়ন করতো। বিএনপি সরকারের সময় জাতীয় সংসদের তৎকালীন স্পীকার মরহুম এ্যাড. শেখ রাজ্জাক আলীর সার্বিক সহযোগিতায় একদিনে এ দু’টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয় বলে তিনি উল্লেখ করেন।

কেসিসি প্রশাসক আজ সোমবার ২০ জুলাই বিকেলে খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজ অডিটরিয়ামে কলেজ কর্তৃক আয়োজিত শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। প্রশাসক সুুন্দরবন কলেজে অধ্যয়নকালীন স্মৃতিচারণ করে বলেন।

জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় এ শিক্ষা প্রতিষ্ঠানে অতিবাহিত করেছি। তিনি শিক্ষকমন্ডলী কর্তৃক উত্থাপিত কলেজের বিদ্যমান সমস্যাসমূহ সমাধানের লক্ষ্যে শিক্ষামন্ত্রীর কাছে উত্থাপন করবেন বলে আশ^স্ত করেন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: রবিউল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো: মনির হোসেন, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: শাহাদাৎ হোসেন, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো: বুলবুল আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-কলেজ শাখার সভাপতি মো: আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক নাহিদ হোসেনসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে বক্তৃাত করেন ও উপস্থিত ছিলেন।

Ads