বিচার বিভাগকে মানুষের আস্থায় আনা হবে এ লক্ষে ৮০ হাজার আইনজীবী প্রশিক্ষন দেয়া হবে – আইনমন্ত্রী আসাদুজ্জামান এমপি

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ
বিচার বিভাগকে মানুষের আস্থায় আনা হবে এ লক্ষে ৮০ হাজার আইনজীবী প্রশিক্ষন দেয়া হবে – আইনমন্ত্রী আসাদুজ্জামান এমপি

দেশে নিরপেক্ষ আইনের শাসন প্রতিষ্ঠা ও বাস্তবায়নের জন্য বর্তমান সরকার কাজ করছে। সুষ্ঠু বিচার ব্যবস্থা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে এদেশে কোন আইনের শাসন ছিল না ।

ফ্যাসিস্ট সরকারের পৃষ্ঠপোষকতার কারণে দেশে অনেক পুলিশ ও আমলারা হারিয়েছে তার চাকুরি । দেশে আজ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দেশের বিচার ব্যবস্থা পেয়েছে প্রাণ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা কাজ করছি গতকাল রবিবার বিকালে জেলা আইনজীবী সমিতি আয়োজিত সমিতির হলরুমে মত বিনিময় সভা ও সংম্বর্ধনা অনুষ্ঠানে এ কথাগুলো বলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান এমপি।

তিনি আরো বলেন, দেশে ৪৫ লাখের বেশি মামলা অমীমাংসিত রয়েছে। এসব মামলার সুষ্টু সমাধান করতে বর্তমান সরকার কাজ করছে।নিরপেক্ষ বিচার ব্যবস্থা নিশ্চিত করতে বর্তমান সরকার বিচার বিভাগ নিয়ে কাজ করছে। দেশের আইনজীবীদের দক্ষতা সরকার প্রশিক্ষণের ব্যবস্থা করতে চায়। একজন ভাল আইনজীবী দেশের সম্পদ। এ কারণে দক্ষতা বাড়াতে দেশের ৮০ হাজার আইনজীবীকে প্রশিক্ষণ দেওয়া হবে ।

অনুষ্ঠানে মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম, মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক আলি আহমেদ।

বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর, অ্যাডভোকেট আহমেদ হোসেন, এডভোকেট আব্দুল মজিদ, অ্যাডভোকেট রোকনুজ্জামান খান ও এডভোকেট তানজিরা রহমান প্রমূখ। পরে আইনমন্ত্রী প্রধান অতিথি হিসেবে সন্ধ্যায় মাগুরা জেলা পরিষদের আয়োজনে মাগুরা জেলা অডিটোরিয়াম গরিব দুস্থ অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মোঃ মোতাকাব্বির আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য মনোযার হোসেন খান, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডাঃ শামীম কবির,জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহার বক্তব্য রাখেন।

Ads