সাতক্ষীরা-৪ আসনের জামায়াত এমপির ভিডিও ভাইরাল, দাবি করেছেন ‘দ্বিতীয় স্ত্রী’

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ
সাতক্ষীরা-৪ আসনের জামায়াত এমপির ভিডিও ভাইরাল, দাবি করেছেন ‘দ্বিতীয় স্ত্রী’

সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালীগঞ্জের একাংশ) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জি এম নজরুল ইসলামকে ঘিরে একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গতকাল সোমবার ২০ জুলাই রাত থেকে ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য ও দাবি ছড়িয়ে পড়লেও জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম এক বিবৃতিতে ভিডিওতে থাকা তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন।

একই সঙ্গে ভিডিওটি কীভাবে ছড়িয়ে পড়েছে, সে বিষয়ে তিনি তার ব্যক্তিগত গাড়িচালকের বিরুদ্ধে অভিযোগ করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রথমদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি বলে দাবি করেন। তবে পরবর্তী সময়ে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার ভিডিওটি আসল বলে জানিয়েছে বলে সংবাদমাধ্যমগুলোতে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এদিকে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নানা আলোচনা চলছে। তবে ব্যক্তিগত বিষয়সংক্রান্ত ভিডিও প্রকাশ ও ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের গোপনীয়তা ও আইনগত বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে।

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে জি এম নজরুল ইসলাম সংসদ সদস্য নির্বাচিত হন।

Ads