খুলনা নগরীর লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে ০৮টি মোটরসাইকেল উদ্ধার

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ
খুলনা নগরীর লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে ০৮টি মোটরসাইকেল উদ্ধার

খুলনা কে এমপি সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) জনাব মোঃ শফিকুল ইসলাম এবং লবণচরা থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ মোশারেফ হোসেনের নেতৃত্বে এসআই খান মোঃ তানজীর হোসেন, এসআই পীযূষ দাশ।

এসআই মোঃ আশরাফুল আলম, এসআই মোঃ শরিফুল ইসলাম, এসআই মোঃ শিহাবুল ইসলাম, এএসআই মোঃ কামরুল ইসলাম, এএসআই মোঃ মোখলেছুর রহমান, এএসআই মোঃ আনোয়ার হোসেন, এএসআই মোঃ আজিম উদ্দিন সরদারসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে কেএমপি’র লবণচরা থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার ২৪ জুলাই রাত ১৯ টা ২০ ঘটিকা সময় লবণচরা থানাধীন সাচিবুনিয়া বাজারের বন্ধু চার্জিং পয়েন্ট থেকে ৭টি এবং যমুনা চার্জিং পয়েন্ট থেকে ১টি, সর্বমোট ৮টি বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চার্জিং পয়েন্ট/গ্যারেজের মালিক উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর মালিকানা সম্পর্কে সন্তোষজনক কোনো তথ্য বা বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল গুলো বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে থাকতে পারে অথবা দেশের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া মোটরসাইকেল হতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো বর্তমানে লবণচরা থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Ads