ঝিনাইদহে এনসিপি’র জাগরন পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
ঝিনাইদহে এনসিপি’র জাগরন পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার আয়োজনে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে পদযাত্রা শেষে পথসভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন যুগ্ম সদস্য সচিব তারেক রেজা তারেক রেজা। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, সংসদ সদস্য ও যুগ্ম আহবায়ক নুসরাত তাবাসসুম, সংসদ সদস্য ও যুগ্ম আহবায়ক ডা. মাহমুদা মিতু, যুগ্ম আহবায়ক সারওয়ার তুষার, যুগ্ম আহবায়ক আলী আহসান জুনায়েদ, আরেফিন কায়সার, মইনুল, রাহাত, হারুন প্রমুখ। রবিবার সকালে শহীদ রকিবুল ইসলাম, শহীদ সাব্বির হোসেন কবর জিয়ারত ও পরে পরিবারের সাথে মত বিনিময়।

দুপুর ২ টায় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় জুলাই চিত্রাঙ্গন প্রতিযোগিতা, বিকাল ৩ টায় শহীদ মিনার থেকে দেশ গড়তে জুলাই জাগরন পদ যাত্রা শহর প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তাগণ বলেন, শহীদের স্বপ্ন বাস্তবায়ন ছাড়া আমরা রাজপথ ছাড়বো না। জুলাই বিপ্লবের পর দক্ষিণ এশিয়ার সব সরকার সতর্ক হচ্ছে। দেশের সরকার ঠিক উল্টো হাটছে।

সরকার ক্ষমতায় এসেই জনগনের রায়কে অবজ্ঞা করছে। দিল্লির আধিপাত্যবাদ এখানে টিকবে না। জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লব অনিবার্য। এছাড়া দলীয়করণ ও বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগের তীব্র সমালোচনা করা হয়। রাষ্ট্রপতি মোঃ শাহবুদ্দিনের পদত্যাগের ফলে জনগনের ঘাড় থেকে স্বৈরাচার নেমে গেছে।

তিনি পদত্যাগ করায় দেশ, জাতি সবার জন্য মঙ্গল হয়েছে। বক্তাগণ আরও বলেন অফিস আদালতে ঘুষ, চাঁদাবাজী, সন্ত্রাস, নারী নির্যাতন বেড়ে যাওয়ায় তীব্র নিন্দা জানানো হয়। খাল খননের নামে মাটি বিক্রয় শুরু হয়েছে। ভারত থেকে নেতা-কর্মীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। শহীধ হাদীর হত্যাকারীদের শাস্তির দাবী জানান। সমাবেশ শেষে তারেক রেজাকে আসন্ন ঝিনাইদহ পৌর নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী ঘোষণা করে।

Ads