ঝিনাইদহে জেলা জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ
ঝিনাইদহে জেলা জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ শাখার আয়োজনে ঝিনাইদহ উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে শনিবার বিকাল ৪.৩০ মিনিটে এক সমাবেশ জেলা নায়েবে আমির আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক আলী আযম মোঃ আবু বকর।

বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালেব। বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল আওয়াল, সগির আহমেদ, ড. হাবিবুর রহমান সহ জেলা, থানা, পৌর নেতৃবৃন্দ। পরে গণভোটের রায় কার্যকরও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এক গণমিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলি প্রদক্ষিণ করে।

Ads