প্রকাশিত সংবাদে বিটিসিএল’র প্রতিবাদ

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
প্রকাশিত সংবাদে বিটিসিএল’র প্রতিবাদ

গাড়িতে হামলাকারী বিটিসিএল’র বদলিকৃতরা ঢাকায়” শিরোনামের সংবাদের প্রতিবাদ ও নিন্দা

আপনার দৈনিক সকালের সময় পত্রিকায় গত ০১-০৮-২০২৬খ্রি. তারিখে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট

ও বিত্তিহীন। প্রকাশিত সংবাদে আমরা ০৪(চার) জন যথাক্রমে মো: মোরসেদ আলম মুন্সি, মো: খায়রুল ইসলাম,

মো: সাজ্জাদ হোসেন ও মো: গিয়াস উদ্দিন এর পত- ২১-০১-২০২৬ খ্রি. তারিখে বদলির আদেশ হয়। আমরা প্রত্যেকেই সরকারী আদেশের প্রতি শ্রদ্ধা রেখে ঠিক সময়ে বদলিকৃত স্থানে কাজে যোগদান করি। সেই থেকে অদ্যবধি অফিসিয়াল নিয়ম-কানুন মেনে আমরা কর্মস্থলে কাজ করছি। খালেদা জিয়ার গাড়িতে হামলাকারী হিসাবে আমাদের চিহ্নিত করা অত্যন্ত নিন্দনিয় কাজ।

কারণ আমরা খাদেলার জিয়ার হাতে গড়া সংগঠন “বাংলাদেশ টেলি যোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়ন, রেজি নং- বি-১৯০০ (জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত) এর সক্রিয় সদস্য এবং অত্র সংগঠনের কেন্দ্রিয় ও অঞ্চল কমিটির নেতৃত্ব দিচ্ছি। সরকারী কলোণীতে গ্যাস ও বিদ্যুৎ-এর ব্যবসার সাথে আমরা কোনভাবেই জরিত নহে। সরকারী কলোণীতে এ ধরনের ব্যবসা আছে বলে আমাদের জানা নেই। ট্রেনিংসেন্টার ভাড়া বিষয়ে যে প্রতিবেদন ছাপা হয়েছে তার সাথেও আমরা কখনও জড়িত ছিলাম না।

প্রশাসনি ভাবে কমিটির মাধ্যমে কলোনীর সকল তদন্ত করে যে, রিপোর্ট পেশ করেছে তাতেও আমাদের কোন প্রকা সম্পৃক্ততা পাওয়া যায় নাই। কর্মচারীদের বিভিন্ন ন্যায়সঙ্গত দাবি আদায় করতে গিয়ে মনমালিন্যের কারণে একা কুচক্রি মহল আমাদের নামে এই অপপ্রচার করছে। আমরা কোনভাবেই প্রকাশিত সংবাদের সাথে সম্পৃক্ত নই তা আপনাদের এইরকম মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এ ধরনের অপপ্রচারে বিটিসিএল এবং বিটিসিএল প্রশাসনের মান সম্মান ক্ষুন্ন হচ্ছে। মিথ্যা সংবাদ পত্রিকায় ছাপিয়ে আমাদের মান সম্মান হানি না করা অনুরোধ করছি।

বিনীত নিবেদক
১। মো: মোরশেদ আলম মুন্সি

২। মো: খায়রুল ইসলাম

৩। মোঃ সাজ্জাদ হোসেন

৪। মো: গিয়াস উদ্দিন

Ads