বাবার মৃ-ত্যু গোপন রেখে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেল চৌগাছার ঋতু খাতুন

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ
বাবার মৃ-ত্যু গোপন রেখে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেল চৌগাছার ঋতু খাতুন

বাবার ম-র-দে-হ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন যশোরের চৌগাছা উপজেলার ঋতু খাতুন। বাবার মৃ-ত্যুর খবর তাকে জানানো হয়নি, যাতে পরীক্ষার আগে মানসিকভাবে ভেঙে না পড়েন। পরীক্ষা শেষে বাড়ি ফিরে জানতে পারেন, বাবা আর নেই।

বাবাকে হারানোর শোক বুকে চেপে বাকি পরীক্ষাগুলো শেষ করেন ঋতু। অবশেষে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী।

ঋতুর বাবা কবির হোসেন দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। গত ১০ মে বাংলাদেশ ও বিশ্বসভ্যতা পরীক্ষা দেওয়ার দিন ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃ-ত্যু বরণ করেন।

ঋতুর শিক্ষকরা জানান, বাবাকে হারানো ও পরিবারের আর্থিক সংকটের মতো কঠিন পরিস্থিতিও তার মনোবল ভাঙতে পারেনি। উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে ঋতুর পাশে দাঁড়াতে সমাজের সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

চৌগাছা উপজেলা প্রশাসনও ঋতুর উচ্চশিক্ষায় সহযোগিতার আশ্বাস দিয়েছে।

Ads