পীরগঞ্জে জামায়াতের সাংবাদ সম্মেলন

সরওয়ার জাহান, ভ্রাম্যমান প্রতিনিধি পীরগঞ্জ(রংপুর):
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ণ
পীরগঞ্জে জামায়াতের সাংবাদ সম্মেলন

পীরগঞ্জে রংপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তাফিজার রহমান মিলু সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম তার ফেসবুক আইডি থেকে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমীন ও জামায়াত-ছাত্রশিবিরকে জড়িয়ে কুরুচিপূর্ণ, অশালীন ও অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদে করা সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা জাময়াত কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তাফিজার রহমান মিলু তার ফেসবুক আইডি থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের এমপি মাওলানা নুরুল আমীনকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ, অশালীন ও অবমাননাকর বক্তব্য প্রচার করা হয়।

এছাড়াও পীরগঞ্জ মহাবিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিরাজ কর্তৃক সংসদ সদস্যকে উদ্দেশ্য করে হুমকিমূলক দিয়েছেন। যা আমাদের দৃষ্টি গোচর হয়েছে। এহেন বক্তব্য প্রচারের মাধ্যমে রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক সম্মান ও গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, পীরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

রাজনৈতিক মতপার্থক্য গণতান্ত্রিক ব্যবস্থার একটি স্বাভাবিক বিষয়। কিন্তু মতের ভিন্নতার কারণে অশালীন ভাষা ব্যবহার, ব্যক্তিগত আক্রমণ, হেয় প্রতিপন্ন করা কিংবা কোনো ব্যক্তিকে হুমকি দেওয়ার অভিযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতপার্থক্য যুক্তি, তথ্য ও শালীন বক্তব্যের মাধ্যমে প্রকাশ করাই গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির অংশ।

এ সময় উপজেলা জামায়াতের আমির ৪ দফা দাবি উল্লেখ করেন। দাবিগুলো হলো, মোস্তাফিজুর রহমান মিলু তার প্রকাশিত বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আপত্তিকর ও অবমাননাকর পোস্ট থাকলে তা অপসারণ, পীরগঞ্জ মহাবিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিরাজ কতৃক হুমকি প্রদানসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে তদন্ত পূর্বক রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে যেকোনো ধরনের উস্কানি, হুমকি ও সহিংসতার প্ররোচনামূলক বক্তব্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আমরা চাই শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ, পারস্পরিক সম্মান, সহনশীলতা এবং সুস্থ রাজনৈতিক চর্চা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল আজিজ আকন্দ, প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি মেজবাউল হক, সেক্রেটারী শফিকুল ইসলাম, উপজেলা যুববিভাগের সভাপতি আরিফুল ইসলাম, সেক্রেটারী আবু সাঈদ প্রমুখ।

সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আমাদের আহ্বান-মতপার্থক্য থাকলেও ব্যক্তিগত আক্রমণ, কুরুচিপূর্ণ বক্তব্য, হুমকি ও উসকানিমূলক কর্মকাণ্ড পরিহার করে পীরগঞ্জের উন্নয়নের সার্থে ব দল,মতের পার্থক্য ভুলে একসাথে কাজ করার আহ্বান জানান।

Ads