সিংড়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে ৪ জনকে অর্থদন্ড

মো. এমরান আলী রানা, সিংড়া প্রতিনিধি (নাটোর)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ
সিংড়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে ৪ জনকে অর্থদন্ড

নাটোরের সিংড়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চালানোর অপরাধে চারজনকে মোট ৪ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে সিংড়া পৌরসভার চলনবিল গেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।

অভিযানকালে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চালানোর অপরাধে চারজনকে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৬৬ ও ৯২ অনুযায়ী মোট ৪ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক পরিবহন আইন মেনে চলতে চালকদের সচেতন করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Ads