পীরগঞ্জে প্রসূতির মৃত্যু ঘেরাও নগর মাতৃসদন বন্ধ ঘোষণা

সরওয়ার জাহান, ভ্রাম্যমান প্রতিনিধি পীরগঞ্জ(রংপুর):
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ
পীরগঞ্জে প্রসূতির মৃত্যু ঘেরাও নগর মাতৃসদন বন্ধ ঘোষণা

রংপুরের পীরগঞ্জ আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় পরিচালিত নগর মাতৃসদন কেন্দ্রে প্রসূতির মৃত্যু নানান কথা নানা অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী অফিসার গতকাল বৃহস্পতিবার নগর মাতৃসদন কেন্ন্ধে্রর সকল কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা দেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের প্রজাপাড়ার রিক্সাচালক মতিয়ার রহমানের মেয়ে গর্ভবতী মেয়ে শ্রাবনীর (১৯) প্রসব বেদনা উঠলে মা শিমা বেগম প্রসববেদনা নিয়ে নগর মাতৃসদনে ভর্তি করায় শ্রাবনীকে। সেখানে গর্ভের সন্তানসহ প্রসূতি মা শ্রাবনীর মৃত্যু ঘটে। তাদেরকে কোন কিছু বুঝতে না দিয়ে তড়িঘড়ি করে নিজেদের পছন্দ মতো অ্যাম্বুলেন্স যোগে রংপুরে পাঠানো হয় বলে স্বজনরা সাংবাদিকদের কাছে ওই অভিযোগ করেন।

স্বজনেরা বলেন, বাড়ির কাছে হওয়ায় শ্রাবণী পায়ে হেঁটে মা-খালার সথে পরীক্ষা-নিরীক্ষার জন্য নগর মাতৃসদনে আসেন। সেখানে প্রেসার চেক-আপের পর সিজারের জন্য ১০ হাজার ৫শত টাকা ফি নগদ অর্থে পরিশোধ করার পর শ্রাবনীকে অপারেশন থিয়েটারে নিয়ে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করানো হয়। পরে পছন্দের অ্যাম্বুলেন্স ডেকে এনে শ্রাবনীর মুখ কাপড় দিয়ে ঢেকে ওই এম্বুলেন্সে উঠান। এর আগে শ্রাবনীর বাবা মতিয়ারকে ঔষুধ কেনার জন্য অন্যত্র পাঠানো হয়।

মতিয়ার ঘুরে এসে দেখতে পায় তার মেয়েকে এম্বুলেন্সে উঠানো হয়েছে। শ্রাবণীর বাবা মতিয়ার রহমান বলেন, ‘কী হয়েছে, কিছুই বুঝতে পারিনি। শ্রাবনীর মুখ কাপড় দিয়ে ঢাকা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা আমার মেয়েকে মৃত ঘোষণা করেন। সেদিনই শ্রাবনীর মরদেহ দাফন করা হয়। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে বিচার দাবি করেছেন শ্রাবণীর বাবা । অবশ্য মাতৃসদনের ম্যানেজার ডা. মোঃ আহ্সানুল আবেদীন মামুন ওই অভিযোগ অস্বীকার করেছেন।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ রানা বলেন, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের কার্যক্রম বন্ধের একাধিকবার মৌখিক নির্দেশ দেওয়ার পরও কার্যক্রম বন্ধ করা হয়নি।

পীরগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, দীর্ঘদিন ধরে মাতৃসদন কেন্দ্রে পৌরসভার তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান বন্ধ রয়েছে। কতর্ব্যরত ডাক্তার আমাকে(ইউএনও) জানান রোগী একলামেশিয়া রোগে আক্রান্ত ছিল। প্রেসার বেশী হওয়ার কারনে খিঁচুনি উঠে বলে জেনেছি। সিভিল সার্জন তদন্ত করলেই প্রকৃত কারন উৎঘাটন হবে।

এদিকে বৃহস্পতিবার ওই ঘটনাকে কেন্দ্র করে মৃত্যু প্রসুতি শ্রাবনীর স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী নগর মাতৃসদন কেন্দ্রেটি ঘেরাও করে জড়িতদের শাস্তীর দাবী জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পীরগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এর উপপস্থিতিতে পরিবেশ স্বাভাবিক হলে তিনি নগর মাতৃসদন কেন্ন্ধে্রর সকল কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা করেন।

Ads