পুঠিয়ায় মাদক বিক্রেতাকে ৬ মাস ও মাদকসেবীকে ৩ মাসের কারাদন্ড

সাজেদুর রহমান, পুঠিয়া প্রতিনিধি (রাজশাহী)ঃ
প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৫:২৩ অপরাহ্ণ
পুঠিয়ায় মাদক বিক্রেতাকে ৬ মাস ও মাদকসেবীকে ৩ মাসের কারাদন্ড

রাজশাহীর পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন, পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।

বুধবার (২৬ আগস্ট) বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকার মাদক বিক্রেতা মোস্তাক আলীর ছেলে নুরুল ইসলাম নুর ও বানেশ্বর খুঁটিপাড়া হতে মাদকসেবী আব্দুল গফুরের ছেলে জব্বার আলীকে আটক করা হয়। আটককৃত মাদক বিক্রেতা নুরুল ইসলামকে ০৬ মাস ও অপর মাদকসেবী জব্বার আলীকে ০৩ মাস মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Ads