রৌমারীর সাবেক খাদ্য গুদাম কর্মকর্তা শহিদুল্লাহ আদালতে আটক, আপোশ নামায় জামিন

মাজহারুল ইসলাম, রৌমারী প্রতিনিধি(কুড়িগ্রাম) ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
রৌমারীর সাবেক খাদ্য গুদাম কর্মকর্তা শহিদুল্লাহ আদালতে আটক, আপোশ নামায় জামিন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাবেক খাদ্য গুদাম (ভারপ্রাপ্ত) কর্মকর্তা শহিদুল্লাহর বিরুদ্ধে অর্থ আত্মসাত, ঘুুষ ও বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে চালকল মালিক নাসির উদ্দিন লাল বাদি হয়ে কোর্টে কয়েকটি মামলা করা হয়।

অর্থ আত্মসাতের মামলায় মঙ্গলবার (২৫ আগস্ট) কুড়িগ্রাম আদালতে আত্মসমর্পন করতে গেলে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান নানজু মিয়া আমলী আদালত, রৌমারী থানা, কুড়িগ্রামের আদালত তাকে আ’টক করার নির্দেশ দিলে, তাকে আটক করে জেলা কারাগারে পাঠানো হয় বলে, সূত্রে জানা গেছে।

মামলার বাদী নাসির উদ্দিন লাল মিয়া জানান, তার দায়ের করা পিটিশন মামলা নম্বর ১৫৪/২৫-এর অভিযোগে দন্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলাটি করা হয়। পরবর্তীতে মামলাটি কুড়িগ্রাম জিআর নম্বর ৯২/২৬ হিসেবে নথিভুক্ত হয়।

তার দাবী, অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা ওই মামলায় আদালতে আত্মসমর্পন করতে গেলে শহিদুল্লাহকে আটক করা হয়েছে। পরে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে। তিনি আরও বলেন, শহিদুল্লাহর বিরুদ্ধে রৌমারী থানায় আরও একটি মামলার ওয়ারেন্ট রয়েছে, যাহার মামলার এফআইআর নম্বর ১০ এবং জিআর নাম্বার ২১৩/২৬।

অন্যান্য মামলার মধ্যে রয়েছে, রৌমারী থানায় চার্জশিট ভুক্ত মামালার জিআর নম্বর ৬৬/২৫, কোর্টে তদন্তাধীন মামলা জিআর নম্বর ১১২/২৬ ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে, তদন্তাধীন মামলা যাহার নাম্বার ৭০/২৫ করা হয়েছে।

তিনি অভিযোগ করে আরও বলেন, তার বিরুদ্ধে মামলা ও বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে পত্র পত্রিকায় প্রকাশ হলে, বিভাগীয় ব্যবস্থা হিসেবে মুহাম্মদ শহিদুল্লাকে কুড়িগ্রামের রৌমারী থেকে দিনাজপুরের বিরামপু উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা হিসাবে বদলি করা হয়েছে।

বাদী নাসির উদ্দীন লাল মিয়া বলেন, গত ২৫ আগষ্ট মঙ্গলবার কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা শহিদুল্লাহ আত্মসমর্পণ করতে এলে, তাকে আটক করা হয়। পরে ২৭ আগষ্ট বৃহস্পতিবার আপোষ মিমাংশা হবে মর্মে জামিন করে নেন।

এসব অভিযোগ ও মামলার বিষয়ে অভিযুক্ত শহিদুল্লাহর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Ads