খুলনায় বিএনপির সংগ্রাম ত্যাগ ও সাফল্যর ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ
খুলনায় বিএনপির সংগ্রাম ত্যাগ ও সাফল্যর ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সংগ্রাম,ত্যাগ ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

আজ মঙ্গলবার ০১ সেপ্টেম্বর নগরীর জিয়া হল চত্বর (শিববাড়ি) এলাকায় খুলনা মহানগর বিএনপি ও জেলা বিএনপির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা ওয়াসার চেয়ারম্যান জনাব মনিরুজ্জামান মনি, খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান শফিকুল ইসলাম মনা এবং খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বোর্ডের পরিচালক শফিকুল আলম তুহিন।

এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও অর্জনের কথা তুলে ধরে দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

Ads