জলঢাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত : র‍্যালি, সমাবেশ ও কেক কাটা

মোঃ শাহজাহান কবির লেলিন, জলঢাকা প্রতিনিধি (নীলফামারী) ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ
জলঢাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত : র‍্যালি, সমাবেশ ও কেক কাটা

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি, সমাবেশ, কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেটের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে এসে এক পথসভায় মিলিত হয়।

​সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাজী দিলদার রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি রশিদুল ইসলাম বাঙালী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক ভিপি শাহজাহান কবির লেলিন, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবু, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব ইউনুছ আলী, উপজেলা জাসাসের আহ্বায়ক সুলতান মাহমুদ ও যুব নেতা আবু তোরাব ইমন প্রমুখ। সমাবেশ শেষে অতিথিরা কেক কাটেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

​ উক্ত কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

Ads