তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহীর তানোরে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ওই গৃহবধুর নাম হাসিনা বেগম (৩৯)। তিনি উপজেলার কামারগাঁ ইউনিয়নের দমদমা গ্রামের সাজ্জাদের স্ত্রী। গৃহবধূর এমন মৃত্যুতে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা গেছে, সোমবার দুপুরের দিকে নিজ ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্বামী সাজ্জাদ হোসেন।এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

প্রতিবেশীরা জানান, সাজ্জাদের আগের স্ত্রী মারা যান। তার এক মেয়ে সন্তান আছে। এঅবস্থায় বিগত প্রায় ২ বছর আগে সাজ্জাদ পুনরায় বিয়ে করেন।

বিয়ের পর কয়েকবার আত্মহত্যার চেষ্টা এবং কখনো পিতার বাড়িতে কখনো স্বামীর বাড়িতে পালিয়ে যেত। তার মানষিক সমস্যা আছে। সোমবার নিহত গৃহবধূর শ্বাশুড়ি চুল বাছার কাজে যায় এবং স্বামী পার্শ্বে রান্নার কাজ করছিল। বাড়ি ফাঁকা পেয়ে গৃহবধূ আত্মহত্যা করে। অথচ মেয়ের পিতা ও ভাই গায়ের জোরে বলছে তাকে মেরে ফেলা হয়েছে। তার মেয়ের মানষিক সমস্যার কথা তার পিতাকে একাধিক বার অবহিত করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন,এঘটনায় তানোর থানায় একটি (ইউডি) অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ রাজশাহীর মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

কি কারনে হাসিনা বেগম আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে তা জানা যাবে।

Ads