দীপ্ত টিভির জনপ্রিয় মেগা সিরিয়াল ‘পরম্পরা’

বিনোদন ডেস্ক ঃ
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ
দীপ্ত টিভির জনপ্রিয় মেগা সিরিয়াল ‘পরম্পরা’

পারিবারিক মূল্যবোধ, প্রজন্মগত দ্বন্দ্ব ও ভালোবাসার গল্পে ভর করে নির্মিত ‘পরম্পরা’ প্রচারিত হচ্ছে শনি-বৃহস্পতি প্রতিদিন রাত ৯:৩০ মিনিটে দেখা যাবে দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাাটফর্মে।

পারিবারিক বন্ধন আর আধুনিক জীবনের টানাপোড়েন নিয়ে নির্মিত ‘পরম্পরা’ নাটকের গল্পের কেন্দ্রে রয়েছে ইংল্যান্ডে বেড়ে ওঠা তরুণ নাহিয়ান। যৌথ পরিবারের মতপার্থক্য এবং ক্যারিয়ারের টানাপোড়েনের পর গল্পের মোড় এখন এক নতুন রূঢ় বাস্তবতায় মোড় নিয়েছে। মেঘার সাথে নাহিয়ানের দীর্ঘ সময়ের ভালোবাসার সম্পর্কটি এখন এক জটিল রূপ ধারণ করেছে। দুজনের মাঝে তৈরি হয়েছে প্রচুর ভুল-বোঝাবুঝি। আর এজন্য পেছন থেকে কলকাঠি নাড়ছে মেঘার চাচা আর নাহিয়ানের বাবা।

একদিকে ভালোবাসার মানুষের সাথে দূরত্ব, অন্যদিকে পরিবারের পক্ষ থেকে ফুফাতো বোন রাশাকে বিয়ে করার চাপ— সব মিলিয়ে নাহিয়ানের জীবন এখন গভীর অনিশ্চয়তায়। নাহিয়ান কি পারবে সব বাধা ও ষড়যন্ত্র পেরিয়ে নিজেদের ভালোবাসা ও অস্তিত্ব টিকিয়ে রাখতে? নাকি পরিবারের অভিজাত দেয়ালের কাছে হার মানবে তার ভালোবাসা? মেঘা কি বুঝতে পারবে পেছনের এই চক্রান্ত, নাকি চিরতরে দূরে সরে যাবে? রাশা কি শেষ পর্যন্ত পাবে নাহিয়ানের ভালোবাসা, নাকি এক বুক হাহাকারই হবে তার জীবনসঙ্গী? এমন নানা রোমাঞ্চকর প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বগুলোতে।

আশিস্ রায়ের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, শাফিউল রাজ, নূপুর আহসান, জান্নাতুল ফেরদৌস কাজল, কাজী রাজু, মিলি বাসার, সানজিদা মিলা, শানারেই দেবী শানু, রাগিব ইয়াসার, উপমা, সংগিতা চৌধুরী ও তানভীর রিজভি। নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখছেন যথাক্রমে আফিফা মোহসিনা অরণি ও সরোয়ার সৈকত। নাটকটি লাইন প্রোডিউসারের দায়িত্বে আছেন জাহিদুল ইসলাম জাহিদ। ‘পরম্পরা’ মেগা সিরিয়ালটি প্রচারিত হচ্ছে সপ্তাহের ৬ দিন, শনি থেকে বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে শুধুমাত্র দীপ্ত টিভিতে। এছাড়াও দর্শকরা নাটকটি উপভোগ করতে পারবেন ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’ ও দীপ্ত টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।প্রচারিত হচ্ছে প্রতিদিন রাত ৯ টা ৩০ মিনিটে।

 

Ads