সংসদ সদস্য কতৃক মাগুরা হাসপাতালের খাবার ঘর পরিদর্শন

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ
সংসদ সদস্য কতৃক মাগুরা হাসপাতালের খাবার ঘর পরিদর্শন

মাগুরা সদর হাসপাতালে রোগীদের অবস্থা এবং খাবারের মান যাচাই করতে মাগুরা ১ আসনের এমপি হাসপাতালের রান্নাঘর পরিদর্শন করেন। তিনি সোমবার সকালে রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মান, পরিমাণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা হচ্ছে কিনা তা যাচাই করতে হাসপাতালের রান্নাঘর পরিদর্শন করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

পরিদর্শনকালে তিনি রান্নার পরিবেশ, খাবার প্রস্তুত ও সংরক্ষণের ব্যবস্থাসহ রোগীদের খাবারের সামগ্রিক মান সম্পর্কে খোঁজখবর নেন।

হাসপাতালে চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের জন্য মানসম্মত ও নিরাপদ খাবার নিশ্চিত করাও স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও যত্নশীল ও দায়িত্বশীল ভূমিকা তিনি আশা করেন। পরিষদর্নকালে তার সাথে ছিলেন মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিমসহ নেতা কর্মীরা।

Ads