মাগুরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ণ
মাগুরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন

দেশব্যাপী তরুণদের খেলাধুলায় সম্পৃক্তকরণ, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মাগুরা থানার উদ্যোগে “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬” এর উদ্বোধনী খেলা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। পুলিশের মহা পরিদর্শকের নির্দেশনায় এ উদ্যোগ গ্রহন করা গ্রহন করা হয়েছে।

মাগুরা কাবাডি ক্লাব প্রাঙ্গণ, বাঁকাহরিশপুর, আমুড়িয়া, মাগুরা সদর, মাগুরায় আয়োজিত উদ্বোধনী খেলায় ৮নং জগদল ইউনিয়ন দল বনাম ১২নং কুচিয়ামোড়া ইউনিয়ন দল অংশগ্রহণ করে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা মহোদয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও বৃদ্ধি করে একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তুলতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বরেন,মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশনায় আয়োজিত এই প্রতিযোগিতা শুধুমাত্র একটি ক্রীড়া আয়োজন নয়; বরং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ও সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তাদের ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রেখে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন থান্দার খায়রুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাগুরা ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস্), মাগুরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ।

Ads