তানোরে শিশু ধর্ষণের চেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ
তানোরে শিশু ধর্ষণের চেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার

রাজশাহীর তানোরে তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (১০) ধর্ষণ চেষ্টার মামলায় আরমান আলী (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর, ২০২৬) দুপুরে দিকে ধর্ষনের ঘটনাস্থলের পার্শ্ববর্তী বানিয়াল গ্রামের বাসিন্দারা তাকে আটক করে পুলিশে দেন। আটককৃত আরমান আলী উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েল গুচ্ছগ্রামের মৃত সোলেমানের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ওই শিশু কন্যা ও তার আড়াই বছরের ভাই একসাথে ঘরে টিভি দেখছিলো। এসময় প্রতিবেশী বৃদ্ধ আরমান আলী ওই শিশুর মাকে টিভিতে অনুষ্ঠান দেখার কথা বলে তাদের ঘরে ঢ়ুকে। তাদেরকে ঘরে রেখে শিশুর (স্বামী পরিত্যাক্তা) মা ছাগল আনতে মাঠে যায়। এ সুযোগে আরমান আলী ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে পালিয়ে যায়। পরে তার মা আসলে শিশুটি তার মাকে ঘটনা খুলে বলে।

বিষয়টি গ্রামের মাতাব্বরদেরকে জানানো হলে আপোষের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর রাতে গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ওই শিশুকে উদ্ধার করে তানোর থানায় নিয়ে আসেন। এর ফাঁকে ধর্ষক পালিয়ে যায়। তবে, অভিযুক্ত আরমান আলী শিশুটিকে ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেছেন বলেও জানান গ্রামবাসী।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, শিশুর মায়ের দায়ের করা মামলায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা ও পুলিশের তৎপরতা জোরদার করা হচ্ছে।

Ads