মাগুরায় এবার পুলিশ সদস্যকে পিটালেন শীর্ষ সন্ত্রাসী সাঈদ মীর: গ্রেফতার ও বিচার দাবী

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ
মাগুরায় এবার পুলিশ সদস্যকে পিটালেন শীর্ষ সন্ত্রাসী সাঈদ মীর: গ্রেফতার ও বিচার দাবী

এবার পুলিশ সদস্যকে পিটিয়েছেন মাাগুরা জেলার সাবেক যুবলীগ নেতা ও সাঈদ মীর। এ বিষয়ে একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে।

পুলিশ বিভাগের ভাবমূর্তি রক্ষায় অতি সত্তর সাঈদ মীরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী তুলেছেন মাগুরা জেলায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ১১ টার সময়।

জানাগেছে, এ সময় পুলিশ সদস্য কামরুল জরুরি কাজে মাগুরা শহরতলীর মীরপাড়া মোড়ে গেলে সাঈদ মীর তাকে ডেকে নিয়ে জিজ্ঞেসাবাদ করে এবং পুলিশ সদস্য পরিচয় পোয়েই মারপিট শুরু করে।

পুলিশ সদস্য এ বিষয়টি মোবাইল ফোনে কথা বলতে গিয়ে স্বীকার করেছেন। সাঈদ মীর তাকে জীবন নাশেরও হুমকি দিয়েছে।

এ বিষয়ে পুলিশ বিভাগের উর্ধ্বোতন কর্মকর্তাদের পদক্ষেপ কামনা করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ তার তাকে গ্রেফতারের জন্য বাড়ি ঘেরাও করে তল্লাশী চালিয়েছে। এদিকে সাইদ মীর মুটোফোনে জানান তেমন কিছু হয়নি।

Ads