ঝিনাইদহের শৈলকুপায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
ঝিনাইদহের শৈলকুপায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজারে রাবেয়া খাতুন মডেল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় এ চক্ষু ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। খুলনা ইঘঝই চক্ষু হাসপাতালের উদ্যোগে আয়োজিত ক্যাম্পে স্থানীয় রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা ও জটিল রোগীদের খুলনা নিয়ে চক্ষু অপারেশনের ব্যবস্থা করা হয়।

ক্যাম্পে উপস্থিত ছিলেন রাবেয়া খাতুন মডেল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক মো. নাহিদুজ্জামান, সাংবাদিক কামরুজ্জামান পিন্টু ও বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন ঝিনাইদহের কাঞ্চননগর স্কুল অ্যান্ড কলেজের সাবেক ইংরেজি শিক্ষক দেলোয়ার হোসেন। বিনামূল্যে চক্ষু চিকিৎসার সুযোগ পেয়ে স্থানীয় রোগীরা সন্তোষ প্রকাশ করেন। আয়োজকরা জানান, দরিদ্র ও অসহায় মানুষের কাছে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

Ads