মাগুরা জেলা পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের জন্য ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৬ অপরাহ্ণ
মাগুরা জেলা পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের জন্য ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন

মাগুরা জেলা পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের শারীরিক সুস্থতা, কর্মক্ষমতা ও চিকিৎসাসেবার সুযোগ আরও সম্প্রসারণের লক্ষ্যে ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন করা হয়েছে।

রেঞ্জ ডিআইজি মহোদয়ের অনুমতিক্রমে আয়োজিত এ কার্যক্রমে ফিজিওথেরাপি সেন্টারটি উদ্বোধন করেন মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।

পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ধরন অত্যন্ত পরিশ্রমসাধ্য। দীর্ঘ সময় দায়িত্ব পালন, শারীরিক পরিশ্রম, নিয়মিত প্রশিক্ষণ, শারীরিক অনুশীলন এবং বিভিন্ন প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করার কারণে অনেক সময় তারা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা ও আঘাতের সম্মুখীন হয়ে থাকেন। এসব বিষয় বিবেচনায় পুলিশ সদস্যদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে মাগুরা জেলা পুলিশের এ উদ্যোগ।

উদ্বোধন শেষে পুলিশ সুপার মহোদয় ফিজিওথেরাপি সেন্টারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সেখানে থাকা চিকিৎসা-সহায়ক সরঞ্জাম ও সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি সেন্টারটির কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন এবং পুলিশ সদস্যরা যাতে প্রয়োজনের সময় সহজেই এ সেবা গ্রহণ করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ফিজিওথেরাপি বিভিন্ন ধরনের শারীরিক ব্যথা, আঘাত, পেশি ও অস্থিসন্ধির সমস্যা এবং চলাফেরাজনিত অসুবিধা মোকাবিলায় সহায়ক ভূমিকা পালন করে। প্রতিষ্ঠিত এ সেন্টারের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী পুলিশ সদস্যদের ফিজিওথেরাপি ও সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ তৈরি হয়েছে। এর ফলে শারীরিক সমস্যায় আক্রান্ত সদস্যরা প্রয়োজনীয় পরিচর্যা ও পুনর্বাসন সেবা গ্রহণের মাধ্যমে স্বাভাবিক কর্মক্ষমতায় ফিরে আসার ক্ষেত্রে সহায়তা পাবেন।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, বলেন, “ফিজিওথেরাপি সেন্টারটি আমাদের পুলিশ সদস্যদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্যসেবা উদ্যোগ। দায়িত্ব পালনের সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, অতিরিক্ত শারীরিক পরিশ্রম, প্রশিক্ষণ কিংবা বিভিন্ন ধরনের আঘাতের কারণে অনেক সময় শরীরের বিভিন্ন অংশে ব্যথা ও শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এই ফিজিওথেরাপি সেন্টারের মাধ্যমে এসব সমস্যায় প্রয়োজনীয় সেবা গ্রহণের সুযোগ তৈরি হয়েছে।

ফিজিওথেরাপি শারীরিক ব্যথা ও অস্বস্তি কমাতে, পেশি ও অস্থিসন্ধির কার্যক্ষমতা উন্নত করতে এবং আঘাতের পর স্বাভাবিক চলাফেরা ও কর্মক্ষমতা ফিরে পেতে সহায়ক হতে পারে। আমি আশা করি, এই সেন্টার আমাদের পুলিশ সদস্যদের সুস্থতা, কর্মক্ষমতা ও সামগ্রিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ একজন সুস্থ ও কর্মক্ষম পুলিশ সদস্যই আরও দক্ষতা, নিষ্ঠা ও আত্মবিশ্বাসের সঙ্গে জনগণের সেবায় দায়িত্ব পালন করতে পারেন।

পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি তাদের শারীরিক সক্ষমতা ও কর্মক্ষমতা বজায় রাখার ক্ষেত্রে এ ফিজিওথেরাপি সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একজন সুস্থ ও কর্মক্ষম পুলিশ সদস্য আরও দক্ষতার সঙ্গে জনগণের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে দায়িত্ব পালন করতে পারেন। ফলে পুলিশ সদস্যদের স্বাস্থ্য ও কল্যাণে গৃহীত এ ধরনের উদ্যোগের সুফল জনসেবার ক্ষেত্রেও প্রতিফলিত হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন থান্দার খায়রুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাগুরা ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস্), মাগুরা, জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ সদস্যবৃন্দ।

Ads