যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রির অভিযোগ, ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

নজরুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি (যশোর)ঃ
প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ
যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রির অভিযোগ, ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

যশোরে কেশবপুরে ভেজাল শিশুখাদ্য বিক্রি ও মজুতের অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় শহরের গমপট্টি এলাকার ইত্যাদি স্টোরের মালিক স্বপন কুমার দাসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) কেশবপুর শহরের গমপট্টি এলাকায় অবস্থিত ইত্যাদি স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান খান।

অভিযান চলাকালে প্রতিষ্ঠানটিতে শিশুখাদ্য বিক্রি ও মজুতের বিষয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হয়। পরে অভিযোগের প্রেক্ষিতে প্রতিষ্ঠানের মালিক স্বপন কুমার দাসকে ২ লাখ টাকা জরিমানা করা হয় বলে জানা গেছে।
অভিযানে পুলিশ প্রশাসনের সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের দাবি, শিশুদের খাদ্যপণ্য নিয়ে অনিয়ম রোধে এ ধরনের অভিযান নিয়মিত হওয়া প্রয়োজন। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কেশবপুরের বিভিন্ন বাজারে তদারকি ও অভিযান অব্যাহত রাখারও দাবি জানান তারা।

Ads