মাগুরায় ভ্রাম্যমান আদালতে ৮০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার ৪টি মামলায় আর্থিক দন্ড

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ
মাগুরায় ভ্রাম্যমান আদালতে ৮০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার ৪টি মামলায় আর্থিক দন্ড

মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর বাজারে মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ আইনে মোবাইল কোর্ট পরিচালিত হয়। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে এ অভিযানে উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা একদল পুলিশ সদস্য উপস্হিত ছিলেন।

অভিযানে আনুমানিক ৮০ হাজার মিটার কারেন্ট জাল ও ১ হাজার ১শ মিটার চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয় যার আনুমানিক মুল্য ৫ লাখ টাকা।

এছাড়া এ ঘটনায় ৪ টি মামলায় ২০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার বলেন, জ্বনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Ads