ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১:১৭ অপরাহ্ণ
ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে দ্রুতগতির রুপসা পরিবহনের গাড়ির ধাক্কায় আব্দুস সামাদ (৪৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও এক ব্যক্তি আহত হয়েছেন।

নিহত আব্দুস সামাদ উপজেলার বুজরুকমুন্দয়িা গ্রামের মৃত আবু বক্কর বিশ্বাসের ছেলে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্ির অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। শহরের দিক থেকে মোটরসাইকেলে করে যাওয়ার সময় দ্রুতগতির কুষ্টয়িাগামী একটি রুপসা পরিবহনের গাড়ি আব্দুস সামাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনায় আরও এক ব্যক্তি আহত হন। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তেিক উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।

 

Ads