পীরগঞ্জে স্বচ্ছােশ্রমে রাস্তা সংস্কার করল গ্রামবাসী

সরওয়ার জাহান, ভ্রাম্যমান প্রতিনিধি পীরগঞ্জ(রংপুর):
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১:২৬ অপরাহ্ণ
পীরগঞ্জে স্বচ্ছােশ্রমে রাস্তা সংস্কার করল গ্রামবাসী

দীর্ঘদিন ধরে অবহেলিত ও খানাখন্দে ভরপুর গ্রামীণ কাঁচা রাস্তা দিয়ে চলাচলে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছলি গ্রামবাসীকে। আর এভাবেই চলে আসছিল যুগ-যুগ ধরে। স্থানীয় জনপ্রতিনিধিসহ কর্তৃপক্ষরে দৃষ্টি আকর্ষণ করেও কোনো প্রতিকার পায়নি। অবশেষে নিজেদের অর্থায়ন ও স্বচ্ছাে শ্রমে রাস্তাটি সংস্কার করেছেন রংপুরের পীরগঞ্জরে মিঠিপুর ইউনিয়নের লাটমিঠিপুর ও ছোট কাশিমপুর গ্রামবাসী।

​গত মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার মিঠিপুর ইউপির ছোট কাশিমপুর ও লাট মিঠিপুর গ্রামের প্রধান কাঁচা রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সামান্য বৃষ্টেিত কাদা-পানিতে একাকার ও খানাখন্দে ভরপুর। বাধ্য হয়ে গত এক সপ্তাহব্যাপি গ্রামাবাসীর উদ্যােগে তরুণ, যুবক ও প্রবীণরা মিলে নিজেরা অর্থ ও শ্রম দিয়ে কাদামাটি দূর করে ইটের খোয়া, বালি ও মাটি ফেলে রাস্তাটি চলাচলের উপযোগী করছেন।

গৃহবধূ রোকসানা বেগম বলেন, হামরা গরিব মানুষ ভ্যান চালিয়ে সংসার চলে আমাদের। যে কয় দিন বৃষ্টি থাকে সেই কয় দিন ভ্যান বের করা যায় না। তখন অনেক কষ্ট হয় এমন কি না খায়াও থাকতে হয় । অসখ হলে তাকে মেডিকেলে নেওয়ার আগে রোগীকে ২ মাইল রাস্তা ঘাড়ে করে পাকা রাস্তায় নিতে হয় তার পর হাসপাতাল। গর্ভবতী রোগী হলে তার কষ্টরে সীমা থাকে না।

বাসিন্দা ওমর ফরুক বলেন, বৃষ্টি হলেই আমাদের ভোগান্তরি শেষ থাকে না। রোগী হাসপাতালে নেওয়া কিংবা স্কুল পড়–য়া ছেলে-মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে পড়ে। ইউনিয়নের শেষ প্রান্তরে এই গ্রাম দু’টির খবর রাখেনা জনপ্রতিনিরা। বাধ্য হয়ে আমরা নিজেরা উদ্যােগ নিয়ে রাস্তাটি চলাচলের উপযোগি করছি।

পঞ্চাশোর্ধ বয়সের আব্দুল লতিফ বলেন, এই গ্রাম দু’টির চারদিকে প্রায় ২ মাইল পর পাকা রাস্তা। বর্ষাকালে একপ্রকার বন্দি জীবনযাপন করি আমরা। সড়কটি টেকসই উন্নয়নের জন্য আমরা স্থানীয় সংসদ সদস্য নুরুল আমীন, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম ও উপজেলা প্রশাসনের হস্তক্ষপে কামনা করছি।

এ বিষয়ে সংশ্লষ্টি ইউপি চেয়ারম্যান ফরহাদ মন্ডল বলেন, রাস্তাটি সংস্কারের পদক্ষপে নেয়া হয়েছে। রাস্তাটি হলে গ্রামবাসীর দীর্ঘ দিনের সমস্যা দুর হবে।

 

Ads