মাগুরার বুনাগাতীতে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ
মাগুরার বুনাগাতীতে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা

মাগুরার শালিখায় ‘বুনাগাতী ইউনিয়ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান’-এর উদ্যোগে মাগুরা-২ আসনের সংসদ সদস্য এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বুনাগাতী ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​বুনাগাতী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আদিত্য কুমার বিশ্বাস সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোজাফফর হোসেন (টুকু), শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট এবং মহম্মাদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মৌমুর রহমান।

​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী, মন্ত্রীর ব্যক্তিগত সহকারী (সাবেক ইউএনও) হরে কৃষ্ণ অধিকারী, আড়পাড়া ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য মোতালেব শিকদার, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি কায়জার হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান এবং শালিখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুসাইন শিকদার।

​অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে জেলা যুবদলের সদস্য শাহাদ আলী বিশ্বাস, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান জাহিদ, সদস্য সচিব গোলাম কিবরিয়া এবং উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। এরপর বুনাগাতী ডিগ্রি কলেজের প্রভাষক গুলশানারা মানপত্র পাঠ করেন।

​বুনাগাতী ইউনিয়নের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই সংবর্ধনা পর্বে সংবর্ধিত অতিথি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Ads