গাইবান্ধায় জোরপূর্বক জমিদখল করতে নাপেরে,অটোচালকের রাস্তায় খুটি ৫সদস্যের পরিবারে দূর্ভোগ

একেএম শামছুল হক, সুন্দরগঞ্জ প্রতিনিধি(গাইবান্ধা)ঃ
প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ
গাইবান্ধায় জোরপূর্বক জমিদখল করতে নাপেরে,অটোচালকের রাস্তায় খুটি ৫সদস্যের পরিবারে দূর্ভোগ

গাইবান্ধার লক্ষিপুর ইউনিয়নের মৌজামালিবাড়ি’র মানাসের বাতা গ্রামে নিজের অনৈতিক অনৈতিক সুবিধা ভোগের জন্য অন্যের জমি জোরপূর্বক দখল করতে না পেরে নিজের মৃত্যু বড়ভাইয়ের ছেলে,,আশরাফ আলী -অটোচালকের পারিবারিক যাতায়াতের রাস্তার মাঝে খূটিগেরে দীর্ঘ ২৩দিন হতে অটোগাড়ি বেরকরা বন্ধ করে রেখেছেন।

এরফলে ৫ সদস্যের পরিবারের একমাত্র উর্পাজনের অবলম্বন অটোগাড়ি চালাতে না পারায় ২৩দিন হতে অতিকষ্টে দিনাতিপাত করছে। ঘটনার বিবরণে ভুক্তভোগী আয়নাল,আশরাফ আলী,রাহেলা,আনিজল হক,আবুবক্কর জানান,তাদের পথরোধকরি জয়নাল আবেদীন তার বাড়ির রাস্তার পূর্ব-ুউত্তরে ছেলের জন্য বাড়ি-ঘর তৈরি করে এতে তার অংশের পুরো জমি লেগে যায়।ওই বাড়ির যাতায়াতের জন্য আয়নাল হকের জমি দখল করে রাস্তা ও বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে গেলে আয়নাল বাধাদেয়।

আয়নালের পক্ষে কথা বলায় জয়নাল ক্ষীপ্তহয়ে তাদের পারিবারিক রাস্তার মাঝে খুটি গেড়ে রাস্তাটি বন্ধ করে রেখেছে। এঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার জন্য জয়নাল আবেদীনের সাথে কথা হলে রাস্তা বন্ধকরার কথা স্বিকার করেন।

এদিকে অটো চালাতে না পেরে একদিকে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত,,এনজিও ঋনের চাপ-অন্যদিকে ২৩দিন অটোগাড়ি বন্ধ থাকায় অটোগাড়ির ব্যাটারিগুলোও ড্যামেজ হয়েগেছে।

এঘটনায় এলাকায় একাধিক শালিস-দরবার করে সমাধান না হওয়ায় আয়নাল গাইবান্ধা অতিরিক্ত ম্যাজিস্টেট আদালতে ৪০০/২০২৬ নং মামলা দাখিল করেন।

Ads