যাদুর চর মডেল ডিগ্রী কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মাজহারুল ইসলাম, রৌমারী প্রতিনিধি(কুড়িগ্রাম) ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১:২৯ অপরাহ্ণ
যাদুর চর মডেল ডিগ্রী কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নবীন বরণ ও সাংস্কৃতিক আয়োজনটি কলেজর প্রিন্সিপাল সৈয়দ মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন আলহাজ্ব আজিজুর রহমান প্রতিষ্ঠাতা সভাপতি যাদুরচর মডেল ডিগ্রী কলেজ ও জেলা বিএনপির সদস্য, বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন উপজেলা বিএনপির সদস্য আবুল হাশেম, যাদুর চর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটন।

নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক হাফিজুর রহমান,সহকারী অধ্যক্ষ সাজ্জাদুল হক সুজন, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম মকুল, সহকারী অধ্যাপক সাচিবিক বিদ্যা আজিজুর রহমান, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান গোলাম মোস্তফা, রৌমারী থানার এসআই নুরুল ইসলাম, যাদুরচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, বাংলা টিভির রৌমারী উপজেলা প্রতিনিধি সাংবাদিক মাজহারুল ইসলাম,নবীন শিক্ষার্থী মারিয়া আক্তার, মাহামুদুল হাসানসহ আরও অনেকেই। প্রধান বক্তা আলহাজ্ব আজিজুর রহমান কলেজের সর্বাধিক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি তার বক্তব্যে আরও বলেন যাদুর চর মডেল ডিগ্রী কলেজটি কুড়িগ্রাম জেলার মধ্যে শিক্ষার মান অনেক ভালো তিনি শিক্ষকদের কারো উন্নতি ও সাফল্য কামনা করছেন।

আলোচনা সভায় সমাপনী বক্তব্য রাখেন যাদুর চর মডেল ডিগ্রী কলেজের প্রিন্সিপাল আমিনুল ইসলাম।

Ads