নন্দীগ্রামে পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৮

মনিরুজ্জামান মানির, নন্দীগ্রাম প্রতিনিধি(বগুড়া)ঃ
প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ
নন্দীগ্রামে পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৮

বগুড়ার নন্দীগ্রামে পৃথক অভিযান চালিয়ে আদালতে দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামিসহ পরোয়ানাভুক্ত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) সকালে গ্রেফতারকৃতদের বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নন্দীগ্রাম পৌর এলাকার ঢাকইর গ্রামে অভিযান চালিয়ে আদালতের সাজায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. বাদশাকে গ্রেফতার করা হয়। একই রাতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভাটগ্রাম এলাকায় অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত আসামি মো. জলিলকে গ্রেফতার করা হয়।

অপরদিকে থানায় দায়ের করা মামলার পরোয়ানার ভিত্তিতে উপজেলার রিধইল গ্রামের শাহ আলম, ভাটগ্রামের রেহেনা বেগম, দেওতা গ্রামের বাহার আলী সাকিদার, একই গ্রামের তামিম ইসলাম, ইয়ামিন ও আরিফুল ইসলামকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের বুধবার সকালে বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

Ads