শেখ হাসিনা কখনই দেশে ফিরবে না, দোষী-দুর্নীতিবাজদের অবিলম্বে আটক করা হবে : মোঃ রাশেদ খাঁন

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ
শেখ হাসিনা কখনই দেশে ফিরবে না, দোষী-দুর্নীতিবাজদের অবিলম্বে আটক করা হবে : মোঃ রাশেদ খাঁন

মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) সচিব পদমর্যাদার কর্মকর্তা ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ এর ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান প্রতিষ্ঠানের মাঠ প্রাঙ্গনে কার্য নির্বাহী কমিটির সভাপতি কামরুজ্জামান লিটন এর সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) সচিব পদমর্যাদার কর্মকর্তা মোঃ রাশেদ খাঁন বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা কখনই বাংলাদেশে ফিরবে না, আওয়ামী লীগের দোষী-দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনা হবে।

একটি দল আওয়ামী লীগকে এদেশে রাজনীতি করার ক্ষেত্রে সহযোগীতা করছে। স্থানীয় সকল নির্বাচনের জন্য বিএনপি’র প্রস্তুতি রয়েছে। নেতা-কর্মীরা ভোটের জন্য নিয়মিত সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছেন। নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকা-ের সঙ্গে জড়িতদের দ- দ্রুত কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

শতবর্ষী ঐতিহ্য ও গৌরবময় ইতিহাস বিবেচনায় ঝিনাইদহের ঐতিহ্যবাহী ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজকে জাতীয়করণের উদ্যোগ গ্রহণ করা হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি সভাপতি এ্যাড. এম এ মজিদ। তিনি বলেন, প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সকল প্রকার সহযোগিতা করা হবে।

বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান, সিনিয়র সহ সভাপতি মুন্সী কামাল আজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, প্রতিষ্ঠানের অধ্যক্ষ নাহিদ আক্তার প্রমুখ। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ক্রেসট উপহার দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Ads