মাগুরায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
মাগুরায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

জাতীয় কন্যা শিশু দিবস ২২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয় এ প্রতিপাদ্য নিয়ে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল আওয়াল এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শ্বাশতী শীল।

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সোমবার দুপুরে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিশু একাডেমীর কর্মকর্তা ইকবাল তালুকদার, ছাত্রী হাবিবা রহমান, স্বেচ্ছাসবী প্রতিষ্ঠানের প্রতিনিধি জেসমিন আরা, জেনিস ফারহানা, সাবিনা ইয়াসমিন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার সহকারি কমিশনার সাজ্জাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমুহের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। এর আগে শহরে র‍্যলি বের করা হয়।

Ads