ঝিনাইদহে ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৪১ অপরাহ্ণ
ঝিনাইদহে ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের কামতা পূর্বপাড়া গ্রামে মাটিবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে জাকিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকিয়া ওই গ্রামের জাফিরুল ইসলামের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের রাস্তায় খেলার সময় হঠাৎ রাস্তা পার হতে গেলে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

দুর্ঘটনার পর চালক মাসুদ পালিয়ে যায়। ঝিনাইদহ সদর থানার ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Ads