ঝিনাইদহে রাতের আঁধারে দুই কৃষকের পুঁইশাক কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ
ঝিনাইদহে রাতের আঁধারে দুই কৃষকের পুঁইশাক কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা

সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাড়ামারা গ্রামে রাতের আঁধারে দুই কৃষকের পুঁইশাকের গাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে গ্রামের কুড়ির মাঠে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক আলআমিন ও বাহার আলীর ২০ শতক জমির পুঁইশাক কেটে ফেলায় প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাঁদের। কৃষকেরা জানান, আর মাত্র ১৫ দিন পর ফসল সংগ্রহের কথা ছিল।

কিন্তু দুর্বৃত্তদের এমন কর্মকা-ে তাঁদের স্বপ্ন ভেঙে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।

Ads