মাগুরার শালিখার নাঘোসা গ্রামে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
মাগুরার শালিখার নাঘোসা গ্রামে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন

মাগুরার শালিখা উপজেলায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার ২৭ অক্টোবর সকাল ১০টার দিকে উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ গাজীর (৪৫) বড় ভাই সিদ্দিক গাজী (৫০) লাঠি দিয়ে আঘাত করলে সে মারা যায়। তাঁরা দুজনই ওই গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে।

Ads