আইনশৃঙ্খলার উন্নয়ন ও মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ইউএনও

মো, আজগর আলী খান, রাজস্থলী প্রতিনিধি (রাঙ্গামাটি)ঃ
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
আইনশৃঙ্খলার উন্নয়ন ও মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ইউএনও

রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার উপর গুরুত্বারোপ করেছেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ইউছুফ হাসান ।

তিনি বলেন মাদক নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। মাদক নিয়ন্ত্রণ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। মাদক নির্মূলে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা উন্নয়নসহ মাদক প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

২৮ অক্টোবর বুধবার সকাল ১১ টায় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুফ হাসান এর সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, নওশাদ খান, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ওসি খালেদ হোসেন, সাংবাদিক আজগর আলী খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চাথোয়াই মারমা, বাঙ্গালহালিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এমদাদুল হক মিলন,এমপি প্রতিনিধি জিকু কুমার দে, জামাত ইসলামের সভাপতি মৌলনা ফরিদ আহম্মদ,বাঙ্গালহালিয়া ক্যাম্পের ইনচার্জ কামাল উদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা সাবেকুন নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা সৃথি চাকমা, গাইন্দ্যা ইউপি সদস্য নুরুল আলম সহ আইনশৃংখলা কমিটির সসদ্যগণ।

সভায় বক্তারা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি মাদক জুয়া, চুরি, ডাকাতি, বাল্যবিবাহ, যৌতুক, নারী-নির্যাতন, ইভটিজিংরোধ, গ্রাম আদালত সক্রিয়করনসহ সেপ্টেম্বর মাসের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করা হয় এবং আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুতারোপ করা হয় ও সিদ্ধান্ত গৃহীত হয়।

ছবি ক্যাপসন, রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখছেন, ইউএনও ইউছুফ হাসান।।

Ads